মালদা

জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে জেলাবাসি মাতল শ্রীকৃষ্ণের জন্ম দিবস বা শ্রীকৃষ্ণের আবির্ভাবের দিন পালন করতে

পুরনো গ্রন্থ অনুযায়ী জানা যায়, জন্মাষ্টমীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম তিথি। আর তাই জন্মাষ্টমীর পূর্ণ তিথিতে সকলেই মাতল শ্রীকৃষ্ণের জন্ম দিবস পালন করতে।এবারে দুই দিন ধরে চলে এই জন্মাষ্টমীর পুজা। জেলার বিভিন্ন অংশে পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্ম দিবস। এদিন মালদার বালুচরের রামসিতা মন্দিরে মহা ধুমধামে পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্ম দিবস।

            এছাড়াও এদিন পুরাতন মালদার বাচামারি বিবেকানন্দ শিশু মন্দির বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়ারাও প্রতি বছরের ন্যায় এ বছরেও মহা ধুমধামে পালন করেন শ্রীকৃষ্ণের জন্ম দিবস। ছোট ছোট পড়ুয়ারা শ্রীকৃষ্ণের মতো সেজে রাস্তায় একটি র‍্যালি করে এবং এদিন কৃষ্ণ সাজো একটি প্রতিযোগিতা হয়। তাতে অংশ গ্রহণ করে বহু শিশু। এই ভাবে তাঁরা শ্রীকৃষ্ণের আবির্ভাব দিনটি পালন করেন।